মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:৫০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •

নারায়ণগঞ্জে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড

নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পাঠাননগর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ ও দুজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।