সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শুক্রবার

অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শুক্রবার

স্পোর্টস ডেস্ক
 

আসন্ন বাফুফে অ-১৪ একাডেমি কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে অংশগ্রহণ এবং একাডেমির কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
 

৩৯ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি প্রাঙ্গণে শুক্রবার বিকেল ৩টায় অ-১৪ দলের ট্রায়াল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় একাডেমিতে নিবন্ধিত খেলোয়াড়দের বৈধ অভিভাবকদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
 

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, উক্ত মতবিনিময় সভায় প্রতিটি খেলোয়াড়ের একজন করে অভিভাবক বা প্রতিনিধি উপস্থিত থাকা বাধ্যতামূলক।
 

এছাড়া একাডেমির কেবিনেট মিটিং বা পরিচালকদের বর্ধিত সভা আগামী শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দরটিলা এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
 

একাডেমির সকল সংশ্লিষ্টদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।