সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরীমণি সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান:

পরীমণি সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান:

ঢাকা প্রেসঃ
স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির ডিভোর্সের পর একমাত্র ছেলে রাজ্যই যেন তার পৃথিবী। এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল এক ছোট্ট পরী। ছেলের পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যাসন্তান। যাকে দত্তক নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি বলেছেন যে, যদি তার সামর্থ্য থাকে তবে তিনি সকল এতিম শিশুর দায়িত্ব নিতে চান।

ছেলে রাজ্য এবং দত্তক নেওয়া কন্যা সন্তান ছাড়াও, 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিংয়ের ফাঁকে নানা বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন।

খাগড়াছড়িতে 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিং করার সময় এক গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, "এখন আমার দুই সন্তান। নতুন একটা জীবন পেয়েছি। এই আনন্দ মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না। যদি সামর্থ্য থাকতো তাহলে সব এতিম শিশুকে আমার কাছে রাখতাম তাদের নিয়ে আরও সুন্দর করে বাঁচতাম।"

পরীমণি বর্তমানে 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিচ্ছেন। 'হইচই' প্ল্যাটফর্মে আসছে এই সিরিজটি পরিচালনা করছেন অনম বিশ্বাস।