সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১১:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাধারণ বীমা কর্পোরেশনের তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

সাধারণ বীমা কর্পোরেশনের তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

সাধারণ বীমা করপোরেশনের আইটিসংশ্লিষ্ট তিন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের আইটিসংশ্লিষ্ট সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (গ্রেড–৪), অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড–৯) ও কন্ট্রোল অপারেটর (গ্রেড–১৬) পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১০ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটায় মতিঝিল কলোনী উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।

 

মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য প্রার্থীদের পত্রযোগাযোগের ঠিকানায় (বর্তমান ঠিকানা) ইতিমধ্যে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো প্রার্থীর প্রবেশপত্র–সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।