সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপে খেলার স্বপ্নে বাংলাদেশ নারী ফুটবল দল

এশিয়া কাপে খেলার স্বপ্নে বাংলাদেশ নারী ফুটবল দল

ক্রীড়া ডেস্ক:-

 

জর্ডানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসে ভরপুর এখন বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার স্বপ্ন দেখছে তারা। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হলো বাছাই পর্ব পেরোনো। আগামী ২৯ জুন শুরু হচ্ছে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব, যেখানে গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান অর্জন করতে পারলেই মিলবে মূল পর্বে খেলার সুযোগ।
 

পিটার বাটলারের অধীনে দলটি এখন মিয়ানমারে টানা অনুশীলনে ব্যস্ত। প্রতিদিন সকাল-বিকেল ঘাম ঝরিয়ে প্রস্তুতি নিচ্ছে ইতিহাস গড়ার লক্ষ্যে। আফেইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের মতো ফুটবলাররা পুরোপুরি প্রস্তুত চ্যালেঞ্জ নিতে।
 

গ্রুপের চার দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১২৮) এগিয়ে তুর্কমেনিস্তানের (১৪১) চেয়ে। তবে আসল প্রতিদ্বন্দ্বী স্বাগতিক মিয়ানমার, যাদের র‌্যাঙ্কিং ৫৫তম। অন্য প্রতিপক্ষ বাহরাইন রয়েছে ৯২তম স্থানে।
 

তবে দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল আশাবাদী, “আমার মনে হয়, এবার আমরা এশিয়া কাপে খেলতে পারব। মিয়ানমারকে হারানো কঠিন হলেও অসম্ভব নয়। জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে মেয়েরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে। আমরা বাছাই পর্ব নিয়ে অত্যন্ত আশাবাদী।”