সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাউশির ১০ পদের চূড়ান্ত ফল প্রকাশ

মাউশির ১০ পদের চূড়ান্ত ফল প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শূন্য পদে সরাসরি কর্মচারী নিয়োগের লক্ষ্যে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ ও সুপারিশ কর্তৃপক্ষের অনুমোদনে ১০টি পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ৯২৬ জন।


পদগুলো হলো—সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার/স্টোরকিপার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোরকিপার, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান ও গাড়িচালক।

নিয়োগ আদেশ শিগগির মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ কোটায় নির্বাচিত প্রার্থীদের সব সনদ যাচাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।