শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাংবাদিক ও ছড়াকার,আমাদের সময় মফস্বল সম্পাদক  শাহাজাহান কমর আর আমাদের মাঝে নেই

সাংবাদিক ও ছড়াকার,আমাদের সময় মফস্বল সম্পাদক  শাহাজাহান কমর আর আমাদের মাঝে নেই

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

 

বাংলাদেশের সমকালীন পেশাদার সাংবাদিকতায় অগ্রনী পুরুষ, দৈনিক "আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক এবং ছড়াকার শাহজাহান কমর (৬৫) আর আমাদের মাঝে নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৌলভীবাজার জেলার অগ্রনী পুরুষ, ছড়াকার শাহজাহান কমর বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশনা লগ্ন থেকে অধ্যবদি মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত  ছিলেন। সাংবাদিকতা পেশায় যাদের নৈতিকতা, সততার আদর্শ মুগ্ধ করে, শাহজাহান কমর  তাদের অন্যতম একজন মানুষ। উনার মত দ্বীনদার, সৎ মানুষকে হারিয়ে শোকাহত হয়েছেন দেশের বিভিন্ন জেলা উপজেলার গণমাধ্যম কর্মীরা।

অদ্য বৃহশপতিবার ভোর ৪ টার সময় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । 

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর, মৃত্যু কালে স্ত্রী ভাই, বোন, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা  পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার কর্মময় জীবন শুরু হয়ে সিলেটের ডাক, দৈনিক বাংলা বাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত "আমাদের সময়" পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৭ ভাই ও তিন বোন এর মধ্যে ষষ্ঠ ছিলেন।

তার প্রথম জানাজার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক শাহজাহান কমর এর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সহ সকল সদস্যবৃন্দ রুহের মাগফেরাত,  গভীর শোক প্রকাশ  ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।