শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কুড়িগ্রাম জেলার দায়িত্বরত ইউনিটের অধিনায়ক লে. কর্নেল গালিব বিন আহমেদ।
 

কুড়িগ্রামে সেনাবাহিনীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সদর উপজেলার ধুমধুমির হাট, পাটেশ্বরী বাজার, বারোয়ারী ও মধ্যকুমরপুর এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরে তিনি পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, মেজর মোহাম্মদ মাশরুর এলাহী, কুড়িগ্রাম আর্মি ক্যাম্প কমান্ডার এ এস এম সাখওয়াত হোসাইন, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

পূজা চলাকালীন সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কতৃক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সকল পূজা মণ্ডপসমূহে সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে বলেন জানান লে. কর্নেল গালিব বিন আহমেদ জানান।

 

তিনি পূজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের সকলের প্রতি তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন।