বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসির রেকর্ড গোল করলেন ১টি ও করালেন ৫টি

মেসির রেকর্ড গোল করলেন ১টি ও করালেন ৫টি

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি এবার ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। গোল করে নয়, করিয়ে তিনি খুঁজে পেয়েছেন আত্মতৃপ্তি। ইন্টার মায়ামির জার্সিতে যেন ভিন্ন এক আবহ তৈরি করেছেন তিনি। তার ছোঁয়ায় ফ্লোরিডা ভেসেছে গোলবন্যায়।

রোববার (৫ মে) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৬-২ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মায়ামি। 
প্রথম ৩০ মিনিট কোনো দলই গোলের দেখা পায়নি।
এরপর থেকেই শুরু হয় একের পর এক গোল উৎসব।
ম্যাচের লিড গোল পায় নিউইয়র্ক রেড বুলস।
প্রথমার্ধের বিরতির পরে ৪৮ মিনিটে মেসির সহায়তায় সমতাসূচক গোল করেন মাতিয়াস।
৫০ মিনিটে নিজে গোল করেন মেসি।
৬২ মিনিটে আবারো মাতিয়াসকে গোলের সুযোগ তৈরি করে দেন কাতার বিশ্বকাপজয়ী তারকা।
৬৮ মিনিট থেকে শুরু হয় মেসি-সুয়ারেজের উল্লাস।
খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় নিউইয়র্ক।
সব মিলিয়ে ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
দলটির হয়ে হ্যাটট্রিক গোল করেন লুইস সুয়ারেজ, জোড়া গোল করেন মাতিয়াস রোজাস ও ১টি গোল করেন মেসি।

ম্যাচটিতে মেসি ১টি গোল করলেও প্রতিটা গোলে ছিল তার অবদান। অর্থাৎ মায়ামি যে ৬টি গোল পেয়েছে, সেখানে ১টি গোল সরাসরি মেসি করেছেন। আর বাকি ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ২৩ গোলে অবদান রাখলেন বিশ্বকাপজয়ী তারকা।