বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২০ রানে ৭ উইকেট নেন আবু হায়দার রনি

২০ রানে ৭ উইকেট নেন আবু হায়দার রনি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শনিবার (৬ এপ্রিল) গাজী টায়ার্সের বিপক্ষে মোহামেডান ৯ উইকেটের জয় তুলে নেয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আবু হায়দার রনি নিয়েছেন ৭ উইকেট।
গাজী টায়ার্সের বিপক্ষে বল করেন কেবল মোহামেডানের রনি ও নাসুম। তাদের দুজনের বোলিংয়ে মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায় গাজী। লিস্ট এ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সর্বনিম্ন স্কোর ৩৫, ক্রিকেট কোচিং স্কুলের (আবাহনীর বিপক্ষে)।
গাজীকে অলআউট করতে নাসুম ৬ ওভারে ২০ রান দিয়ে নেন বাকি ৩ উইকেট। আবু হায়দার রনিও ৬ ওভার বল বল করে পেয়ে যান ৭ উইকেট।
গাজী টায়ার্সের করা ৪০ রানের জবাবে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। রনি তালুকদার ১২ রান করে আউট হওয়ার পর ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। কায়েস ১৯ ও অঙ্কন ৫ রান করে অপরাজিত থাকেন ।
এ জয়ের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে মোহামেডান। গাজী টায়ার্স আছে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।