বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিছিয়ে পড়েও মন্ট্রিলকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি

পিছিয়ে পড়েও মন্ট্রিলকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি

মায়ামি, ১২ মে: লিওনেল মেসির ইন্টার মায়ামি সেরার ধারায় রয়েছে। রোববার মন্ট্রিলের বিপক্ষে ৩-২ গোলে জয়ের মাধ্যমে মেজর সকার লিগের পূর্বাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

এই জয় মায়ামির টানা পঞ্চম জয়। ম্যাচের শুরুতেই ২-০ গোলে পিছিয়ে পড়লেও, মেসির দল হাল ছাড়েনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচে ফিরে এসে দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে।

ম্যাচের ২২ মিনিটে ব্রাইস ডিউক গোল করে মন্ট্রিলকে এগিয়ে নিয়ে যান। ৩২ মিনিটে অ্যান্থোনি ভিলসেন্ট আরও একটি গোল করে মন্ট্রিলের ব্যবধান দ্বিগুন করেন।

কিন্তু মায়ামি দ্রুত ঘুরে দাঁড়ায়। ৪৪ মিনিটে ম্যাতিয়াস রোজাস মায়ামির প্রথম গোল করেন। এরপর যোগ করা সময়ে লুইস সুয়ারেজ গোল করে ম্যাচে সমতা আনেন।

দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণাত্মক খেলা শুরু করে। ৫৯ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচি গোল করে মায়ামিকে ৩-২ এগিয়ে নিয়ে যান। এই গোলটিই ম্যাচের জয়সূচক গোলে পরিণত হয়।

এই জয়ের ফলে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির চেয়ে তাদের এগিয়ে ৪ পয়েন্ট। ১৫ দলের মধ্যে মন্ট্রিল ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে।