সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল!

ভারতের আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিয়ের আর মাত্র দুই দিন বাকি। আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সাত পাকে বাঁধা পড়বেন তারা। সোমবার ৮ জুলাই ছিল এই হবু দম্পতির গায়ে হলুদের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ফাঁকে দুজনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল। 

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হলুদের অনুষ্ঠানেও সাবেকি সাজে তাক লাগালেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। স্টাইলিস্ট শালিনা নাথানির শেয়ার করা একটি ছবিতে হবু বউয়ের কপালে আদুরে চুমু খেতে দেখা গেছে অনন্তকে। নাথানি দুটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তারা একে অপরের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে আছেন।

 

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে অনন্ত রাধিকার কপালে চুমু খাচ্ছেন। মিষ্টি মুহূর্তের এমন ছবিতে মুগ্ধ নেটিজারা। দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানি এবং সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। ২০২২ সালে শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সাথে বাগদান সেরেছিলেন অনন্ত।