শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জামায়াতে ইসলামীর

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জামায়াতে ইসলামীর

ঢাকা প্রেস
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক জনসভায় বলেছেন, বিগত ১৭ বছরে তাঁদের দলের উপর অত্যাচার চালানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, জামায়াতের অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে জেলে নির্যাতন করা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে।
 

বুলবুল আরও বলেন, জামায়াতের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য লুট করা হয়েছে। তিনি জামায়াতকে নিষিদ্ধ করা এবং দলের প্রতীক কেড়ে নেওয়াকে গণতন্ত্রের বিরোধী কাজ বলে উল্লেখ করেন।
 

নতুন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে বুলবুল বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজিমুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদীরা এখনো রাষ্ট্রের বিভিন্ন স্তরে লুকিয়ে আছে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।