শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখা উদ্বোধন 

চিলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখা উদ্বোধন 

ঢাকা প্রেস

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-


কুড়িগ্রামের চিলমারীতে 'ইসলামী আন্দোলন বাংলাদেশে'র উপজেলা শাখার অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায়, থানাহাট বাজার বায়তুল হক জামে মসজিদ সংলগ্ন 'ইসলামী আন্দোলন বাংলাদেশে'র চিলমারী উপজেলা শাখার কার্যালয়টি, পবিত্র কুরআন তেলওয়াত ও আলেচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। চিলমারী উপজেলা আন্দোলনের সভাপতি, মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও চিলমারী উপজেলা শাখার সদস্য সচিব, মোঃ হাফিজুর রহমান ঝন্টু'র সঞ্চালনায়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সভাপতি, জননেতা আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম। চিলমারী উপজেলা যুব আন্দোলনের সভাপতি, হোসাইন আলী আবীদ। চিলমারী উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি, নাজমুল নাহিদ। উপজেলা আন্দোলনের সহকারী আহ্বায়ক, মুহাম্মাদ মজিবুর রহমান। বাংলাদেশ মুজাহিদ কমিটির চিলমারী  উপজেলা শাখার সদস্য, বজলুর রহমানসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।