সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে আজ শনিবার (৬ জুলাই) বেলা ৩টায় সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা।

 

 

শুক্রবার (৫ জুলাই) অনলাইন ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আন্দোলনে সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।

 

এছাড়া রবিবার (৭ জুলাই) সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা।