শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

এক্স-রে পরীক্ষায় পেট থেকে আট স্বর্ণের বার উদ্ধার, যুবককে গ্রেফতার

এক্স-রে পরীক্ষায় পেট থেকে আট স্বর্ণের বার উদ্ধার, যুবককে গ্রেফতার

ঢাকা প্রেস নিউজ
 

খুলনায় এক্স-রে পরীক্ষার মাধ্যমে আব্দুল আওয়াল (৩৬) নামক একজন যুবকের পেট থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে আব্দুলকে পুলিশ গ্রেফতার করে।
 

আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে একটি স্বর্ণের চালান যাবে। এই তথ্যের আলোকে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকায় সেফা মেডিকেলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
 

চেকপোস্ট স্থাপনের পর ঢাকা থেকে সাতক্ষীরা যাত্রারত একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুলকে আটক করা হয়। প্রথমে থানায় নিয়ে তার দেহের তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আব্দুলের পেটে স্বর্ণের বার সনাক্ত হয়। থানায় নেওয়ার পর বিশেষ পদ্ধতিতে আব্দুল ধারাবাহিকভাবে আটটি স্বর্ণের বার তুলে আনেন।
 

পুলিশ এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও তথ্য জানালে তা শীঘ্রই প্রকাশ করা হবে।