মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্বকের যত্নে নারকেল তেল

ত্বকের যত্নে নারকেল তেল

চুলের জন্য নারকেল তেল তেলের জুড়ি নেই তা তো আমরা সবাই জানি। কিন্তু ত্বকের যত্নেও নারকেল তেলের রয়েছে উপকারি গুণ। তবে ঠিক কোন পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার ত্বকে ব্যবহার  করলে উপকার পাওয়া যাবে সে সম্পর্কে সহজ কিছু পদ্ধতি জানিয়েছেন বিউটি কনসালটেন্ট রুমি আক্তার। চলুন জেনে নেইঃ 

নারকেল তেলের সঙ্গে সামান্য শিয়া বাটার ও একটু মধু মিশিয়ে মুখে লাগিয়ে রেখে দিন। ৩০-৪৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।  ত্বক কোমল ও মসৃণ এর ক্ষেত্রে এই মিশ্রনটি খুবই উপকারি।
১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একটু পাকা অ্যাভোক্যাডো পেস্ট করে মুখে প্যাকের মতো লাগিয়ে ২০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন।


নারকেল তেলের সঙ্গে দারচিনির গুঁডো মিশিয়ে ব্রণে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। তবে দারচিনিতে ত্বকে জ্বলুনি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।
নারকেল তেলের সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে  মুখে ৫-১০ মিনিট মাসাজ করুন। তার পরে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করলেই ব্ল্যাকহেডস থেকে রেহাই পেতে এই প্যাকটি দারুন কাজে দেয়।