শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহের ইঙ্গিত

পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা, পারিবারিক কলহের ইঙ্গিত

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-


 

পটুয়াখালীর মহিপুরে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মনসাতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (১৯) ডালবুগঞ্জের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সঙ্গে খাবার শেষে রবিউল তার রুমে যায়। তার বাবা-মা পাশের বাড়ি রোগী দেখতে যাওয়ার সময়, রবিউল ঘরের ফ্যানে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে রবিউল এই পদক্ষেপ গ্রহণ করেছে।
 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।