শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ৩৬৮ বোতল ফেনসিডিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে ৩৬৮ বোতল ফেনসিডিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 
 

কুড়িগ্রামে ৩৬৮ বোতল ফেনসিডিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 

গ্রেফতারকৃতরা হলেন, ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা (৪২), তার স্ত্রী ময়না বেগম(৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু(৩২)।

 

পুলিশ জানায়, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।