শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান করবেন। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০:৩০টায় আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে। তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর সাতজন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা—স্বাধীনতা পুরস্কার প্রদান করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ১১ মার্চ মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে।
 

স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রাপ্তরা:

  • বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
  • সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
  • সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)
  • সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
  • মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
  • শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
  • প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (মরণোত্তর)
     

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা জাতীয় উন্নয়ন, গবেষণা, সংস্কৃতি, সমাজসেবা এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।