সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী অঞ্চলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী অঞ্চলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি:


বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২০২৬ এর কর্ণফুলী অঞ্চলের ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আবদুর রহমান এবং অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হাছিন হাসান কানন।

 

বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতাটি আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতা করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং ব্যবস্থাপনায় ছিল বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।