মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলাবাগানের জনসভামঞ্চে শেখ হাসিনা

কলাবাগানের জনসভামঞ্চে শেখ হাসিনা

রাজধানীর কলাবাগানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে কলাবাগান মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন তিনি।

দুপুরের আগ থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। ঢাকার থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতারা আলাদা মিছিল নিয়ে আসছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন। মিছিলে ঢাকঢোল পেটানোর পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু‘, ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’সহ নানান নির্বাচনী স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাও এসেছেন সদলবলে। এ সময় তাদের অনুসারীদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এদিকে কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বড় জমায়েতের কারণে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের ভোগান্তি এড়াতে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে জনসভার কারণে বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করায় ভোগান্তি কমানো গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।