শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত, আহত ৫

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত, আহত ৫

ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলস এর দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলাম (২৮) ও রাজশাহীর পুটিয়া পৌর সভার উৎসব দত্ত (৫০)।


বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ওভারটেক করার সময় একটি দ্রæতগামী মাছের ট্রাক ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসকে পিছনের দিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের ভেতরে পেছনের সীটগুলোতে বসে থাকা যাত্রীরা ছিটকে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়, আহত হয় কমপক্ষে ৫ জন। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হলেও ওই অবস্থাতেই তারা পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে এবং এ বিষয়ে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।