সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাকরির পরীক্ষায় বিপাকে প্রার্থীরা: একই সময়ে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা, দাবি জানাচ্ছেন সময় পরিবর্তনের

চাকরির পরীক্ষায় বিপাকে প্রার্থীরা: একই সময়ে দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা, দাবি জানাচ্ছেন সময় পরিবর্তনের

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সালভিত্তিক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষা (প্রিলিমিনারি) ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষা একই সময়ে পড়েছে। আগামী ৮ মার্চ (শুক্রবার) দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে একই সময়ে হওয়ায় বিপাকে পড়েছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী।

 

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে অফিসারের (জেনারেল) ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে।সমন্বিত ১০টি ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণার আগেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের পরীক্ষার জন্য ৮ মার্চ তারিখ ঘোষণা করা হয়েছিল। 

 

চাকরিপ্রার্থীরা জানান, এই দুটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ব্যাংকের এত বড় সার্কুলার বছরে একবার হয়। প্রায় দুই লাখ প্রার্থী আবেদন করেন। আবার বাখরাবাদের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদটিও আকর্ষণীয় হওয়ায় অনেকে আবেদন করেন। দুটি পদের পরীক্ষা একই সময়ে হওয়ায় টাকা দিয়ে আবেদন করেও একটিতে পরীক্ষা দিতে হবে। বেকারদের সঙ্গে এমন আচরণ করা অন্যায়। যেকোনো একটি পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছি। কিছু দিন আগে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষার সময়েও ব্যাংক পরীক্ষা নিয়েছে। যার ফলে প্রতিটা পরীক্ষার্থীকে যেকোনো একটাতে অংশগ্রহণ করতে হয়েছে। অথচ আমাদের দেশে কর্মসংস্থানের কত অভাব, এটা কে না জানে?

 

নাম প্রকাশ না করার শর্তে এক চাকরিপ্রার্থী বলেন, আমাদের এই সমস্যা জানিয়ে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে ফোন দিয়েছিলাম এবং ই-মেইলও করেছিলাম। কিন্তু এতে কোনো সাড়া দেননি তারা।