সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিম্নতম মজুরি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

নিম্নতম মজুরি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

নিম্নতম মজুরি বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে চারটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ অক্টোবরের মধ্য আবেদন করতে পারবেন।


১.
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২.
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ-তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; কম্পিউটার Word processingসহ ই-মেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)


৩.
পদের নাম: প্রসেস সার্ভার
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

৪.
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১
আবেদন যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)


আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী প্রার্থীরা নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম স্বহস্তে পূরণ করে চেয়ারম্যান, নিম্নতম মজুরি বোর্ড, ২১/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা) ঢাকা -১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদন ফি

১-২ নম্বর পদের জন্য ২০০/- টাকা। ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০/- টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে।