শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুমিল্লায় বাসচাপায় রোকেয়ার মৃত্যু

কুমিল্লায় বাসচাপায় রোকেয়ার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহত রোকেয়া সদর উপজেলার ডুমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।
 

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। শনিবার দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।