সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে অ-১৫ দল জয়ী!

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে অ-১৫ দল জয়ী!

হোসেন বাবলা-ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-

 

বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরির লক্ষ্যে হালিশহর-পতেঙ্গা অঞ্চলের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন "দঃ হালিশহর ফুটবল একাডেমি" নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে অ-১৫ দল জয়ী!

 


ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অ-১৪,১৫,১৬ ও অ-১৭ টিম গঠন কল্পে বাছাই কার্যক্রম শুরু হয়েছে গত ১০ জুন থেকে।


বিগত মে মাসের মাঝামাঝি সময়ে অ-১৩ ফুটবলারদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে একাডেমি বেশ কিছু প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের স্কিল ও শারীরিক গঠনে সহায়ক ভূমিকা পালন করছে।

 

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে অ-১৫ দল জয়ী! — ছবি ২

 


সেই লক্ষ্যে আজ শুক্রবার (১৩জুন)  বিকেলে সিডিএ বালুর মাঠে প্রীতি ফুটবল ম্যাচে অ-১৫ দলের জয় উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে।


সিনিয়র টিম অ-১৭ এবং জুনিয়র টিম অ-১৬ কে হারিয়ে ২বারের মতো জয়লাভ করে একাডেমির  অ-১৫ দল।


দলের স্টাইগার আরাফাত হোসেন পর পর দুটি খেলায় ভালো খেলা উপহার দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অ-১৫ দল প্রথম ম্যাচে ৩-২ (ট্রাইবেকার শুটে)গোলে সিনিয়র টিম অ-১৭ এবং জুনিয়র টিম কে ৩-২ হারিয়ে জয়ী হয়।


খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন।


খেলা শেষে পুরস্কার বিতরণ করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,উপ-কমিটির সদস্য মোঃ রাকিব হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সদস্য রাহুল,মোঃ আঃ নূর, মোঃ হানিফ ও জিসান সহ অভিভাবক সদস্য গণ উপস্থিত ছিলেন।


এই প্রীতি ফুটবল ম্যাচে একাডেমির  তিন গ্রুপের প্রায় ৫০ জন ফুটবলার অংশ গ্রহণ করে।