সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিআইআইএসএসে ৯ম গ্রেডে চাকরির

বিআইআইএসএসে ৯ম গ্রেডে চাকরির

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডে একজন গবেষণা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি/ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণি এবং অন্যান্য পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। অভিজ্ঞ বা পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০২৩ সালের ২৬ জুন বয়স ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি/ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সদ্য তোলা সত্যায়িত তিন কপি পাসপোর্ট আকারের ছবি ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে নেওয়া চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, ১/৪৬, পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৩।