শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

শীতকালকে বলা হয় শাক সবজির ভরা মৌসুম। তাই উত্তরের জেলা কুড়িগ্রামের অনেক কৃষকই আগাম শীতকালীন শাক সবজি বাজারে আনার চেষ্টা করছেন। ইতোমধ্যে জেলার বিভিন্ন জনপদে শুরু হয়েছে শীতকালীন শাক সবজির চাষ। বিভিন্ন ইউনিয়নে জমিতে কৃষকরা শাক সবজি চাষের জন্য জমি তৈরির পর বীজ বপন ও পরিচর্যা করতে শুরু করেছেন।
 

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের

 

এছাড়া জমি চাষ, শাক-সবজি রোপণ ও তোলা, কীটনাশক স্প্রে, সার ছিটানো, জমির আগাছা পরিষ্কার করছেন কৃষকরা। সবাই যেন আগাম শাক-সবজি বাজারে তোলার প্রতিযোগিতায় নেমেছেন।
 

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের — ছবি ২

 

কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার নিচু জমিতে রয়েছে ধানসহ বিভিন্ন ফসল। আর অপেক্ষাকৃত উঁচু জমিতে লাগানো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, বেগুন, মুলা, লাউ, পটল, বরবটি, গাজরসহ নানা জাতের শীতকালীন শাক-সবজি।
 

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের — ছবি ৩

 

মঙ্গলবার (০৫ নভেম্বর) সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

 

এদিন ভোর থেকে শাক সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কেউ ফুলকপি ক্ষেতে আগাছা কাটছে আবার কেউবা স্প্রে করছে। কেউ সবজি ক্ষেতের পরিচর্যা করছে।
 

আগাম শীতকালীন শাক-সবজি চাষে ব্যস্ততা কৃষকের — ছবি ৪

 

অনান্য কৃষকদের মতো প্রতিবার আগাম শীতকালীন সবজি ফুলকপির চাষ করেন জেলার রাজারহাট উপজেলার মীরের বাড়ী এলাকার কৃষক আসমত আলী। এবারও তিনি অধিক মুনাফার আশায় এক একর জমিতে আগাম ফুলকপি লাগিয়েছেন। দিনভর ব্যস্ত সময় পার করছেন ওই কৃষক। কখনো ক্ষেতে স্প্রে, কখনো আগাছা পরিস্কার সহ নানা কাজে ব্যস্ত তিনি।

 

এসময় কথা হলে কৃষক আসমত আলী বলেন, লাভের আশায় এক একর জমিতে আগাম ফুলকপির চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে দুই লাখ টাকা। গাছে ফুলকপি ধরতে সময় লাগে আড়াই থেকে তিন মাস।আবহাওয়া অনুকুলে থাকলে, বাজার দর ভালো থাকলে লাভবান হবো।

 

একই উপজেলার ঝাড়খোলা গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, বারো শতক জমিতে আগাম মুলার চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে লাভের আশা করছি।

 

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২শ হেক্টর জমিতে। তারমধ্যে আগাম শীতকালীন শাকসবজি চাষ হয়েছে প্রায় দুই হাজার হেক্টর জমিতে।

 

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, অধিক মুনাফা অর্জনের আশায় কৃষকরা এখন পর্যন্ত প্রায় ২ হাজার হেক্টর জমিতে আগাম শীতকালীন শাক সবজি শসার চাষাবাদ করেছেন।  কৃষি অফিস থেকে চাষিদের সব সময় নির্দেশনা দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলন আশা করছি।