শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫১:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬টি ট্রাকে করে ৭ টন ৩০০ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আখাউড়া স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এই ইলিশ মাছ পাঠানো হয়। আখাউড়া স্থলবন্দরের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট রেজাউল করীম এই তথ্য নিশ্চিত করেছেন।
 

কাস্টমস সূত্রে জানা যায়, বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন ও স্বর্ণালী ট্রেডার্স এবং আমদানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হিমপেক্স ইন্টারন্যাশনাল এই বাণিজ্য করছে।
 

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন জানান, প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
 

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, প্রতি বছর পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। এ বছরেও আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন ইলিশ রপ্তানি হওয়ার কথা রয়েছে। ইলিশ রপ্তানির মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হবে।
 

এই রপ্তানি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।