শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৪:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হৃদয় জুমার হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

হৃদয় জুমার হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকা, ২২ অক্টোবর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় জুমাকে গুলি করে আহত করার মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার সুমনকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, ব্যারিস্টার সুমনের আইনজীবী জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বরে একটি সমাবেশে যোগ দেওয়ার পথে হৃদয় জুমাকে গুলি করা হয়। পরে তিনি মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলার তৃতীয় আসামি হলেন ব্যারিস্টার সুমন।
 

সোমবার রাতে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে হৃদয়কে গুলি করে।