মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির সঙ্গে এনডিআই–আরডিআই পর্যবেক্ষক দলের বৈঠক

বিএনপির সঙ্গে এনডিআই–আরডিআই পর্যবেক্ষক দলের বৈঠক

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল। আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় এসেছে এনডিআই-আরডিআইয়ের যৌথ দলটি।

বিএনপির গণমাধ্যম শাখা থেকে সাংবাদিকদের এ বৈঠকের কথা জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল এনডিআই-আরডিআইয়ের যৌথ দলটির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। রোববার বিকেলে মঈন খানের গুলশানের বাসায় এই বৈঠক হয়।

আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রতিনিধিদল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এসেছে। তারা ৭ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন–পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়া এই প্রতিনিধিদলের সদস্যরা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তাঁরা বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন।