শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০২:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বান্দরবানে পর্যটকদের জন্য আকর্ষণীয় অফার!

বান্দরবানে পর্যটকদের জন্য আকর্ষণীয় অফার!

ঢাকা প্রেস নিউজ
 

বান্দরবানে ভ্রমণে ২০% ছাড়

পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করার লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই মাসের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। এই সময়কালে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য মাইক্রোবাস, জিপ ও পিকআপে ২০% ছাড়ে ভ্রমণ করা যাবে।
 

বান্দরবান মাইক্রোবাস, জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম জানিয়েছেন, বান্দরবানের প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করার জন্য সমবায় সমিতি সর্বদা কাজ করে চলেছে। তিনি আরও জানান, বান্দরবানের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে ওঠার কারণে বান্দরবান পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।