সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা 

দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা 

ক্রীড়া ডেস্ক:-



আসন্ন সিডিএফএ - মেয়র একাডেমি কাপ ফুটবলে সফল ভাবে অংশগ্রহণার্থে ইপিজেড থানাধীন " দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম 'এর' এক জরুরী সভা গতকাল  ১৫ এপ্রিল সন্ধ্যায় একাডেমির অস্থায়ী কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


 

দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা 




সভায় অ-১৩ ফুটবলারদের নিয়মিত অনুশীলন ও অধিনায়ক মনোনীত করা, উপ- কমিটি গঠন,বাজেট নির্ধারণ, রাজশাহীতে একাডেমির লাইসেন্সপ্রাপ্তীর জন্য সাংগঠনিক সফর,ফি- প্রদান,গেইম জার্সি, প্যান্ট ও মোজা, দলের পতাকা - ব্যানার ছাপা এবং সাংগঠনিক বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক সদস্য মোঃ আখতার হোসেন, মোঃ খলিলুর রহমান হাওলাদার, মোঃ ইকবাল হোসেন, শামসুল আলম, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, ওমর ফারুক,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, সদস্য মোসলেহ উদ্দিন বাহার, মোঃ রাহাত হোসেন, মোঃ রাকিব, মোঃ আইয়ুব খান, আঃ রহিম, ইকবাল হোসেন সুমন, মোঃ রাহুল, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন সিডিএফএ- মেয়র একাডেমি কাপ ফুটবলের জন্য ২১ সদস্য বিশিষ্ট ফুটবল উপ- কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ভাইস চেয়ারম্যান-১ - আখতার হোসেন,ভাইস চেয়ারম্যান -২ ইকবাল হোসেন, শামসুল আলম, সদস্য দেলোয়ার আমিন হারুন, টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহ কারী ম্যানেজার আনিস, ওমর ফারুক, সদস্য মোঃ আসলাম, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান পারুল, মোঃ রাসেল, আঃ রহিম, রাকিব হোসেন, জিসান, আমির খন্দকার, খলিলুর রহমান হাওলাদার, ডাঃ উদয়ন কান্তি মিত্র , মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

একাডেমির প্রাকটিস সেশন আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে উদ্ধোধন এবং ২১ এপ্রিল এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম খেলায় শোভনীয় একাডেমির সাথে খেলতে নামবে দঃ হালিশহর ফুটবল একাডেমি।