শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কুলুবাড়ী তরুণ সমাজের এক বছরে নানা সামাজিক উদ্যোগ

কুলুবাড়ী তরুণ সমাজের এক বছরে নানা সামাজিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক



কুমিল্লার মুরাদনগর উপজেলায়
 সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে ‘কুলুবাড়ী তরুণ সমাজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর গত এক বছরে সংগঠনটি কুলুবাড়ীসহ আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সংগঠনের উদ্যোগে কুলুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজুখানা নির্মাণ, কুলুবাড়ী কবরস্থান ও বিভিন্ন রাস্তা-ঘাট মেরামতে সহযোগিতা, মসজিদে অনুদান, দুর্ঘটনায় আহত রোগীদের সহায়তা এবং বয়স্কদের চিকিৎসায় সহযোগিতা করা হয়েছে। এছাড়া বিয়ে, মাদ্রাসাছাত্রদের পোশাক, টিউবওয়েল স্থাপন ও বিভিন্ন খেলাধুলার আয়োজনেও সংগঠনটি সহযোগিতা করেছে।
 

সংগঠনের দাবি, সম্প্রতি পদুয়া গ্রামে এক বৃদ্ধা নারীর বাড়ির কাজে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দুই মাদকাসক্ত ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ১৫ দিনের কারাদণ্ড হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
 

সংগঠনটির সদস্যরা মনে করেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। তাদের মতে, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচয় হওয়া উচিত জনকল্যাণমূলক কাজ, ভয়ভীতি বা রাজনৈতিক প্রভাব বিস্তার নয়।
 

তারা আরও বলেন, সংগঠন মানে অহেতুক দাপট, ভয়ভীতি প্রদর্শন কিংবা শোডাউন নয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হলে দায়িত্বশীলতা, মানবিকতা ও সাংগঠনিক মনোভাবের মধ্য দিয়েই সমাজের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।