শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দলীয় শৃংখলা ভঙ্গ করলে ২৪ ঘন্টার মধ্যেই অব্যাহতি-দিপেন তালুকদার দিপু 

দলীয় শৃংখলা ভঙ্গ করলে ২৪ ঘন্টার মধ্যেই অব্যাহতি-দিপেন তালুকদার দিপু 

ঢাকা প্রেস
বিপ্লব ইসলাম,লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:- 

 

দলীয় কার্যক্রমকে গতিশীল ও তৃণমূল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, লংগদু উপজেলা বিএনপির আয়োজনে বর্ধিত সভা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার ( ১৬ নভেম্বর) সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায়,সভার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও লংগদু  উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির  সাধারণ সস্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আবু নাছির সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। 
 

এসময়ে বর্ধিত সভায় আলোচনাকালে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নির্যাতন আর জুলুমের মধ্য দিয়ে পার করেছেন। তারপরেও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ভেঙ্গে পড়েনি। শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে আগামীতে দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে দলের নেতা কর্মীদের নিয়ে বর্ধিত সভা করা হচ্ছে। তারা বলেন বিএনপি কখনো টেন্ডার বাজি, চাঁদাবাজির রাজনীতি করেনা। হিংসা না করে কাজ করে এগিয়ে যেতে হবে পাশাপাশি কেউ যদি দলীয় শৃংখলা ভঙ্গ করে তাকে ২৪ ঘন্টার মধ্যেই পদ হতে অব্যাহতি দেওয়া হবে।