শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

আখাউড়া সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ঢাকা প্রেস
আখাউড়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার বাসিন্দা মুন্না মিয়া (২৪) ও সোহাগ মিয়া (২১)।
 

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটক দুজনই অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে এসেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।