বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

আখাউড়ায় ছিনতাই হওয়া ২২টি মোবাইলসহ নারী গ্রেপ্তার

আখাউড়ায় ছিনতাই হওয়া ২২টি মোবাইলসহ নারী গ্রেপ্তার

ঢাকা প্রেস,আখাউড়া প্রতিনিধি:-
 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোনসহ মোছা. ইশা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

গত বুধবার (২০ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃত ইশা আক্তার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের জজ মিয়ার মেয়ে এবং বাউতলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির সেলসম্যান মো. মাহফুজুর রহমান একটি সিএনজিতে করে আখাউড়া সড়ক বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাচ্ছিলেন। তার সঙ্গে কোম্পানির ২৯টি নতুন মোবাইল ফোন, নিজের একটি মোবাইল ফোন, কোম্পানির নগদ ৬৩ হাজার ৬৪০ টাকা এবং ব্যক্তিগত ৭৪০ টাকা ছিল।
 

যাত্রাপথে আখাউড়া খড়মপুর বাইপাস সড়কে সিএনজি চালকসহ আরও দুই ছিনতাইকারী মাহফুজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ৩০টি মোবাইল ফোন ও মোট ৬৪ হাজার ৩৮০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির সেলসম্যান মাহফুজুর রহমান থানায় অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোনের মধ্যে ২২টি উদ্ধার করে এবং মোছা. ইশা আক্তারকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃত ইশা আক্তার ও উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।