সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মা হচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

মা হচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

টিকটক ও মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী মা হতে যাচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই এই সুখবর জানান তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন।

 

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।

 

গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খানকে বিয়ে করেন অনামিকা ঐশী। জানা যায়, প্রায় সাত মাস প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২১ সালে তাদের পরিচয় হলেও পরবর্তীতে কিছু সময় যোগাযোগ বন্ধ ছিল। পরে গত বছর আবার তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং সেই সম্পর্কই পরিণতি পায় বিয়েতে। তারা ২৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন।