শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সোনাইমুড়িতে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা, দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ শিক্ষক অব্যাহত

সোনাইমুড়িতে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা, দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ শিক্ষক অব্যাহত

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:-

 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১২ জন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

সোমবার (২১ এপ্রিল) খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষার সময় শিক্ষার্থীরা কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে হট্টগোল শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকরা নীরব থাকায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
 

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত জানান, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের বিশৃঙ্খলার চিত্র প্রত্যক্ষ করেন। শিক্ষকরা সেখানে উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেননি। প্রাথমিক তদন্তে দায় প্রমাণিত হওয়ায় দুই কেন্দ্রের ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন:
শ্যামল কুমার ও নুরুল ইসলাম (নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়),
মোস্তফা সুজন (কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়),
সাইফুল আলম, মো. তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার (সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়),
নূর-এ-জান্নাত ও জাবেদ হোসেন (খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়),
শাহাদাত বানু ও আজিমুল ইসলাম (মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়),
এবং জাকির হোসেন (বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়)।

 

এই শিক্ষকদের চলতি বছরের বাকি পরীক্ষাগুলোতেও দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন।