শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকাণ্ড: স্বামী-ভাসুর গ্রেপ্তার

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকাণ্ড: স্বামী-ভাসুর গ্রেপ্তার

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-



 

লক্ষ্মীপুরের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফাতেমা বেগম (২২)। এ ঘটনায় তার স্বামী রাজু (২৫) এবং ভাসুর বাবলু (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

 

গত সোমবার ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে ফাতেমার মরদেহ একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ফাতেমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে রাজু এবং বাবলু যৌতুকের দাবিতে ফাতেমাকে নির্যাতন করে আসছিল। এমনকি কয়েক মাস আগে রাজু অন্যত্র বিয়ে করে। ফাতেমার বাবা জমি বিক্রি করে রাজুকে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু এক মাসের মধ্যেই রাজু দেশে ফিরে আবারও ফাতেমাকে নির্যাতন শুরু করে।

 

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা খুঁটিয়ে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।