সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হিসাব পরিচালকের দপ্তর ও গ্রন্থাগারে পাঁচ ক্যাটাগরির পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: হিসাবরক্ষক
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

২. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা


৩. পদের নাম: জুনিয়র হিসাব সহকারী
দপ্তর: হিসাব পরিচালকের দপ্তর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা


৪. পদের নাম: ক্যাটালগার গ্রেড-১
দপ্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. পদের নাম: গ্রন্থাগার সহকারী
দপ্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
পদসংখ্যা: ২
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪-এর স্কেলে ২.৭৫ সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে জিপিএ/সিজিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে অথবা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখ করে সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ রেজিস্ট্রার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।

আবেদন ফি
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ১ থেকে ৩ নম্বর পদের জন্য হিসাব পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য গ্রন্থাগারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।