শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ: ছাত্রদলের প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ: ছাত্রদলের প্রতিক্রিয়া

ঢাকা প্রেস নিউজ

 

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
 

সোমবার গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নাছির উদ্দিন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই। তবে একজন একজন করে নয়, সবার পরিচয় প্রকাশ করা উচিত।"
 

তিনি আরও উল্লেখ করেন যে, গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। একজন ব্যক্তির একাধিক সংগঠনের সঙ্গে জড়িত থাকা প্রতারণামূলক এবং ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।
 

সবশেষে, নাছির উদ্দিন ছাত্রশিবিরকে গোপন তৎপরতা থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছেন।