শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুয়াকাটায় আবাসন সংকট: পর্যটকদের ভোগান্তি

কুয়াকাটায় আবাসন সংকট: পর্যটকদের ভোগান্তি

ঢাকা প্রেস
কুয়াকাটা প্রতিনিধি:-

 

শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। এই অতিরিক্ত ভিড়ের কারণে আবাসনের তীব্র সংকট দেখা দিয়েছে। হোটেল-মোটেলগুলোতে রুম পাওয়া যাচ্ছে না। অনেকেই বালিয়াড়িতে, সৈকতে, এমনকি রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

 

খুলনা থেকে আসা মোহাম্মদ হাসান বলেন, “সকাল থেকে হোটেল খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও রুম পাইনি। শেষমেশ অনেক বেশি দামে একটি কটেজে রুম পেয়েছি।” রাজশাহী থেকে আসা মারুফ হোসেন বলেন, “রুম না পেয়ে বালিয়াড়িতে বসে আছি। যদি আজ রাতের মধ্যে রুম না পাই, তাহলে ফিরে যেতে হবে।”

 

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন আমির জানান, হঠাৎ করে এত বেশি পর্যটক আসায় আবাসনের সংকট দেখা দিয়েছে। অনেকেই বাসা বাড়িতেও থাকছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে।

কুয়াকাটায় আবাসন সংকট একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে পর্যটকরা কুয়াকাটা ভ্রমণে আগ্রহ হারাতে পারে।