শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
 

সফরকালে তিনি রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওলেগ সালিউকভসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনা হয় পারস্পরিক সামরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও আস্থাবৃদ্ধি সংক্রান্ত বিষয়ে।
 

তিনি রুশ জ্বালানি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক এবং রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ, এবং সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
 

পরবর্তীতে ক্রোয়েশিয়া সফরে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
 

উল্লেখ্য, সেনাপ্রধান ৬ এপ্রিল রাশিয়া সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যান। সফর শেষে ১২ এপ্রিল তিনি দেশে ফেরেন।