শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশ পুলিশের দুটি থানার নাম পরিবর্তন করা হয়েছে। এ দুটি থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত।
 

মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এই নাম পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
 

টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। একইভাবে, সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।
 

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু সেতুর নামও পরিবর্তন করে সরকার। আনুষ্ঠানিকভাবে সেতুর নাম রাখা হয় ‘যমুনা সেতু’।