শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩১:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট: টোল আদায় বন্ধের দাবিতে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট: টোল আদায় বন্ধের দাবিতে যান চলাচল বন্ধ

ঢাকা প্রেস
সুনামগঞ্জ প্রতিনিধি:-


 

সুনামগঞ্জ-সিলেট সড়কের এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন। ফলে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 

সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেতুটিতে দীর্ঘদিন ধরে টোল আদায় হলেও এর প্রয়োজনীয়তা নেই। ছাত্র-জনতার আন্দোলনের জেরে একবার টোল আদায় বন্ধ হলেও পরে আবার শুরু হওয়ায় পরিবহন শ্রমিকরা ক্ষুব্ধ।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের লামাকাজী এলাকায় অবস্থিত এম এ খান সেতুতে প্রায় চার দশক ধরে টোল আদায় হচ্ছে। সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই আদায় হয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কোনো সুরাহা না হওয়ায় এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছে পরিবহন শ্রমিকরা।
 

টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জুয়েল মিয়া। এতে সুনামগঞ্জবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।