শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা

রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধি:-
 


নরসিংদীর রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।


১২ এপ্রিল শনিবার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিজেদেরকে ভুক্তভোগী দাবী করে কাজী মো.বজলুর রহমান বলেন,কাজল মেম্বারের সাথে তার কোন রিবোধ নেই।সে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।তার নামে অসংখ্য মামলা রয়েছে। একই এলাকায় বায়েজিত, মহসিনের সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে।তাদের মধ্যে হামলা-মামলা কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু তার উপর হামলার ঘটনায় এলাকার নিরীহ মানুষকে সে আসামী করে হয়রানী করছে। কাজল মেম্বারের হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।


এদিকে  স্বপন মিয়া নামে আরেকজন ভুক্তভোগী বলেন, কাজল মেম্বারের সাথে  তাদের কোন পূর্ববিরোধ ছিল না। তার ছোট ভাই হারুন মিয়ার সাথে কাজল মেম্বারের অর্থনৈতিক লেনদেন ছিল এবং সেটা নিয়ে স্থানীয়রা বসে একটি সিদ্ধান্ত দিয়েছিল। হঠাৎ করে কিছুদিন আগে শুনেন কাজল মেম্বারকে কে বা কাহারা গুলি করছে। সাথে সাথে তিনি কাজল মেম্বারকে ফোন করে খবরনেন  এবং  তাকে কে গুলি করেছে দেখেছে কি না বলেন। তখন কাজল মেম্বার বলছে কাউকে দেখি নাই। পরের দিন জানতে পারেন ও হারুন সহ নিরীহ আরো কয়েকজনকে আসামী করে মামলা করেছে সে।
 

উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারে জানান।