সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা ঈদের আগে শেষ

৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা ঈদের আগে শেষ

২৬ জুন শেষ হচ্ছে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এই পরীক্ষার পর চূড়ান্ত ফলের অপেক্ষা। সেই ফল আগামী মাসের মধ্যে দেওয়ার পরিকল্পনা আছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন দিন ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রণ সূত্র প্রথম আলোকে জানায়, ‘৪১তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী জুলাইয়ের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা আছে পিএসসির। ওই ফল প্রকাশের মধ্য দিয়ে আমরা এই বিসিএসের ক্যাডার নিয়োগের সুপারিশের কার্যক্রম শেষ করার পরের ধাপ নন–ক্যাডার নিয়োগে হাত দেব। সেটিও এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

 

কোনো ধরনের গোলযোগ না হলে আমরা পরিকল্পনা ধরেই এগোব।’ পিএসসি জানায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। ২৬ জুন ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি। আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর (২০২১ সালের আগস্টের শুরুতে) ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

 

এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে বলে জানা গেছে।