শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

২৩ দিন পর কাজে ফিরলেন টিএনজেড কারখানার শ্রমিকরা

২৩ দিন পর কাজে ফিরলেন টিএনজেড কারখানার শ্রমিকরা

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় অবস্থিত টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষের কারণে কারখানাটি বন্ধ ছিল। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং জেলার অন্যান্য কারখানাগুলোর পরিবেশও স্বাভাবিক রয়েছে।
 

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় টিএনজেড কারখানার কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।
 

গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফায় আন্দোলন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিন ধরে এই মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এর পর গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানায় একটি নোটিশ টানানো হয়, যেখানে জানানো হয় যে শনিবার থেকে কারখানা পুনরায় চালু হবে।
 

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং চলতি মাসের ৩০ তারিখের মধ্যে আরও কিছু বকেয়া পরিশোধ করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন এবং ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না।